• ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

শাল্লায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৪

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৬
শাল্লায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার, মোঃ ফারুক: সুনামগঞ্জের শাল্লায় পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত দুই আসামি ও চুরি মামলার তদন্তে সন্দিগ্ধ দুই আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় শাল্লা থানা পুলিশের পৃথক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার ফয়জুল্লাপুর গ্রামের সাবাজ মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া এবং ধন মিয়ার ছেলে মজনু মিয়া। তারা হবিগঞ্জের আমলী আদালত-১-এর সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। এদিকে, শাল্লা থানার এফআইআর নং-৯, তারিখ ১২ মার্চ ২০২৬, জিআর নং-২৮ মামলায় দণ্ডবিধির ৩৭৯ ধারার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে কামারগাঁও গ্রামের মৃত দুখাই মিয়ার ছেলে খুরশেদ মিয়া (৫০) ও জমির মিয়ার ছেলে *দবির মিয়া (২৬)*কে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত চারজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহেল মুঠোফোনে বলেন, “মাদক, চুরি ও অন্যান্য অপরাধে জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।” অভিযানে শাল্লা থানার এসআই শওকত আলী, এসআই ইমাম আরেফিন, এসআই মো. শাহজাহান, এএসআই ফুলন চন্দ্র দেব ও এএসআই আজহারুল ইসলামসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

০৯ সেপ্টেম্বর ২০২৬

শাল্লায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৪

বিস্তারিত কমেন্টে