• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

পুরাতন কারারক্ষীদের বসতি এখন মাদকসেবীদের আস্তানা

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৬
পুরাতন কারারক্ষীদের বসতি এখন মাদকসেবীদের আস্তানা

সিলেট নগরীর ব্যস্ততম বন্দরবাজার এলাকায় পুরাতন কারারক্ষীদের বসতি এখন যেন পরিণত হয়েছে এক অরক্ষিত ও নজরদারিবিহীন স্থানে। কারারক্ষীরা নতুন ভবনে চলে যাওয়ার পর পুরাতন জায়গাটির চারপাশে দেয়াল নির্মাণ করা হলেও দীর্ঘদিন ধরে সেখানে কার্যকর কোনো রক্ষণাবেক্ষণ বা নজরদারি নেই । সিলেট নগরীর বিভিন্ন এলাকা থেকে চুরি ও ছিনতাইয়ে জড়িত ব্যক্তিরা সহজেই পুরাতন কারারক্ষীদের বসতির দেয়াল টপকে পাশের সুইপার কলোনিতে ঢুকে পড়ে। ফলে দেয়ালের আড়ালের এই এলাকা অপরাধীদের চলাচল ও আশ্রয়ের সুযোগ তৈরি করছে ।

শুধু তাই নয়, দীর্ঘদিন পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ না থাকায় জায়গাটিতে জমে আছে পানি। পাশাপাশি গড়ে উঠেছে ঘন বনজঙ্গল। দিনের আলোতেও জঙ্গলের ভেতরের দৃশ্য বাইরে থেকে স্পষ্ট দেখা যায় না। আর রাত নামলে পরিস্থিতি আরও অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।এই সুযোগকে কাজে লাগিয়ে জঙ্গলের ভেতরে দিনে-রাতে অবাধে মাদক সেবনের আসর বসে। পরিত্যক্ত এই জায়গাটি কি তাহলে মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে-এমন প্রশ্নও উঠছে।

একসময় যেখানে কারারক্ষীদের বসতি ছিল, সেই জায়গা এখন কেন এমন অরক্ষিত অবস্থায় পড়ে আছে-এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা। দ্রুত জায়গাটি পরিষ্কার করে আলোকসজ্জা, নিরাপত্তা ও নিয়মিত নজরদারির ব্যবস্থা না করা হলে এটি আরও বড় ধরনের অপরাধের নিরাপদ জোনে পরিণত হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

১৭ সেপ্টেম্বর ২০২৬

পুরাতন কারারক্ষীদের বসতি এখন মাদকসেবীদের আস্তানা

বিস্তারিত কমেন্টে