• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

চারখাইয়ে মাদকের বিরুদ্ধে এসআই হোসেনের কঠোর অভিযান যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদসহ আটক ১

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৬
চারখাইয়ে মাদকের বিরুদ্ধে এসআই হোসেনের কঠোর অভিযান  যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদসহ আটক ১

বিয়ানীবাজার প্রতিনিধি: মাদক ও চোরাচালানের বিরুদ্ধে চারখাই পুলিশ ক্যাম্পের অভিযান যেন দিন দিন আরও কঠোর হচ্ছে। চারখাই পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হোসেনের নেতৃত্বে ধারাবাহিক অভিযানে এবার যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার এবং একজনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ সার্কেলের তদারকি ও বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় চারখাই পুলিশ ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে সিলেট মেট্রো-জ-১১-০৭৭৮ নম্বরের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত মদের মধ্যে ৩৭৫ মিলিলিটারের ২৬টি এবং ৭৭৫ মিলিলিটারের ৯টি বোতল রয়েছে। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ৮৮ হাজার টাকা।

এ ঘটনায় মাহমুদ আহমদ (সোহান) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি জালাল উদ্দীনের ছেলে এবং হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার যাত্রাপাশা উত্তর-পূর্ব এলাকার বাসিন্দা।  মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ অবস্থান

চারখাই এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের এমন তৎপরতা স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে চারখাই পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হোসেনের নেতৃত্বে নিয়মিত অভিযান ও তল্লাশি কার্যক্রম মাদক পরিবহন ও চোরাচালানকারীদের জন্য বড় ধরনের সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

স্থানীয়দের প্রত্যাশা, চারখাই এলাকায় মাদক ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান আরও জোরদার হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে অভিযান চলবে—অপরাধী যে-ই হোক, আইনের আওতায় আনাই পুলিশের লক্ষ্য।

১৯ সেপ্টেম্বর ২০২৬

চারখাইয়ে মাদকের বিরুদ্ধে এসআই হোসেনের কঠোর অভিযান যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদসহ আটক ১

বিস্তারিত কমেন্টে