
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় ইলেকট্রিক ও প্লাম্বিং পেশাজীবীদের ঐক্য, দক্ষতা, অধিকার, মর্যাদা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বড়লেখা ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বিং সোসাইটির আত্মপ্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টায় বড়লেখার জিম্মি রেস্টুরেন্টে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ‘ঐক্য • দক্ষতা • সহযোগিতা ও উন্নয়ন’—এই মূলমন্ত্রকে সামনে রেখে সংগঠনটির যাত্রা শুরু হয়। ইলেকট্রিক ও প্লাম্বিং পেশার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম। এ ছাড়া ইলেকট্রিক ও প্লাম্বিং পেশার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, পেশাজীবীদের ঐক্যবদ্ধ করা, দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। আয়োজকরা বলেন, ‘দক্ষতার বন্ধনে, উন্নয়নের পথে’—এই প্রত্যয়কে সামনে রেখে বড়লেখা ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বিং সোসাইটি পেশাজীবীদের কল্যাণে কাজ করে যাবে। সংগঠনের কার্যক্রম সফল করতে সবার সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন তারা।