• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

আজমিরীগঞ্জে সারের দোকানে ১০ হাজার টাকা জরিমানা

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৬
আজমিরীগঞ্জে সারের দোকানে ১০ হাজার টাকা জরিমানা

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার লঞ্চঘাট এলাকার একটি সারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানের মালিক মোঃ সাহাবুল মিয়াকে (৩৫) ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন চৌধুরী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

২৩ সেপ্টেম্বর ২০২৬

আজমিরীগঞ্জে সারের দোকানে ১০ হাজার টাকা জরিমানা

বিস্তারিত কমেন্টে