• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

গোয়াইনঘাট সীমান্তে ৬০ লাখ টাকার পেঁয়াজ, মদসহ চোরাচালানি মালামাল জব্দ

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৬
গোয়াইনঘাট সীমান্তে ৬০ লাখ টাকার পেঁয়াজ, মদসহ চোরাচালানি মালামাল জব্দ

আমিনুল ইসলাম গোয়াইনঘাট (সিলেট): সিলেটের গোয়াইনঘাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ পেঁয়াজ, মদসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার প্রতাপপুর বিজিবি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, অভিযানে প্রায় ৩ হাজার ৫০০ কেজি ভারতীয় অবৈধ পেঁয়াজ ও ১২০ বোতল মদসহ ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ৬০ লাখ ৬৩ হাজার ৩৩০ টাকা। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, বর্তমানে দেশে বিপুল পরিমাণ দেশীয় পেঁয়াজ উৎপাদন হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পেঁয়াজ প্রবেশ করলে দেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকদের স্বার্থ বিবেচনায় ভারতীয় পেঁয়াজের অবৈধ প্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে। জব্দকৃত চোরাচালানি মালামালের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বিজিবি অধিনায়ক।

২৩ সেপ্টেম্বর ২০২৬

গোয়াইনঘাট সীমান্তে ৬০ লাখ টাকার পেঁয়াজ, মদসহ চোরাচালানি মালামাল জব্দ

বিস্তারিত কমেন্টে