
রাজন আহমেদ আরিয়ান : সিলেটের শাহপরান (রহ.) থানা পুলিশের অভিযানে ২৭ বোতল ভারতীয় মদ ও একটি কার্গো ট্রাকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্য সূত্রে জানা যায়,।
গত ২১ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে সিলেট এসএমপি শাহপরান (রহ.) থানা ওসি ফেরদৌস আলমের দিকনির্দেশনায় ও তদন্তকেন্দ্রের সহকারী ইনচার্জ এসআই (নিঃ) মো. মাসুদ মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল শাহপরান (রহ.) থানাধীন সিলেট-তামাবিল মহাসড়কের দাসপাড়া এলাকায় মেসার্স ইসলাম ব্রাদার্স নামের একটি দোকানের সামনে চেকপোস্ট পরিচালনা করেন।
এ সময় একটি হলুদ রঙের বালুভর্তি কার্গো ট্রাক (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ট-১২-৬৮৫৮) তল্লাশি করে পুলিশ। তল্লাশিকালে ট্রাকটি থেকে ROYAL STAG DELUXE WHISKY-এর ১১ বোতল, ROYAL GREEN DELUXE BLENDED WHISKY-এর ৯ বোতল এবং ICE VODKA-এর ৭ বোতল, মোট ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় বলে তথ্য সূত্রে জানা যায় ।
এ ঘটনায় ট্রাকের চালক মো. সামছুল হক মীর (২৮) এবং হেলপার মো. নাহিদ মিরাজী (২০)-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার এলাকায় বলে জানিয়েছে শাহপরান থানা পুলিশ।
এ বিষয় এসএমপি শাহ পরান থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলমের কাছ থেকে জানতে চাইলে তিনি জানান, এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় মামলা নেওয়া হয়েছে মামলা নং-৩২, তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৬ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ)/৩৮/৪১ ধারায় রুজু করা হয়। আটককৃত গ্রেপ্তার দুজনকে আইন অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে বলে তথ্য সূত্রে জানা জায়।