• ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

বড়লেখায় কৃষকের কদু ক্ষেত কেটে নষ্টের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৬
বড়লেখায় কৃষকের কদু ক্ষেত কেটে নষ্টের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় প্রায় ৪৫ শতক জমিতে চাষ করা কদু ও মিষ্টি কদুর ক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছায়া বিবি (৪০)সহ আরও ৩-৪ জনের বিরুদ্ধে বড়লেখা থানায় লিখিত অভিযোগ করেছেন মনাই মিয়া (৪২) নামে এক কৃষক। শুক্রবার (২ অক্টোবর) সকালে বড়লেখা থানাধীন গঙ্গারজল গ্রামের বড়লেখা ডিগ্রি কলেজের পূর্ব পাশে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মনাই মিয়া দীর্ঘদিন ধরে বড়লেখা ডিগ্রি কলেজের পাশে প্রায় ৪৫ শতক জমি বর্গা নিয়ে সবজি চাষ করে আসছেন। বর্তমানে ওই জমিতে চাড়ের কদু ও মিষ্টি কদু চাষ করেছিলেন তিনি।

অভিযোগে বলা হয়, ১ অক্টোবর জমিতে চাষাবাদের কাজ শেষ করে বাড়ি চলে যান মনাই মিয়া। পরদিন সকাল আনুমানিক ৭টার দিকে গিয়াস উদ্দিন নামে এক ব্যক্তি ফোন করে জানান, তার কৃষিজমির কদু গাছ কেটে নষ্ট করে দেওয়া হয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি দেখতে পান। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।

মনাই মিয়ার অভিযোগ, পরবর্তীতে বিশ্বস্ত সূত্রে তিনি জানতে পারেন, ছায়া বিবি লোকজনের কাছে তার কৃষি ক্ষেতের ফল-ফসল নিজেই কেটে নষ্ট করার কথা বলে বেড়াচ্ছেন। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করলে তাকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয় এবং ভবিষ্যতে আরও ক্ষতি করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বড়লেখা থানায় লিখিত অভিযোগ করেছেন কৃষক মনাই মিয়া।

০৩ অক্টোবর ২০২৬

বড়লেখায় কৃষকের কদু ক্ষেত কেটে নষ্টের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বিস্তারিত কমেন্টে