• ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

বড়লেখায় সড়কের ঝুকিপূর্ণ স্থানে রোড সাইন দৃশম্যান করলো নিসচা

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৬
বড়লেখায় সড়কের ঝুকিপূর্ণ স্থানে রোড সাইন দৃশম্যান করলো নিসচা

বড়লেখা প্রতিনিধি: সড়ক দুর্ঘটনা রোধ এবং যান চলাচল নির্বিঘ্ন করতে সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও ঝুঁকিপূর্ণ স্থানে রোড সাইন ও ট্রাফিক নির্দেশিকা দৃশ্যমান করার বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

‘নিরাপদ সড়ক সম্মৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ ‘ এ প্রতিপাদ্যে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জনদুর্ভোগ নিরসনে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের ১৮ টি ঝুঁকিপূর্ণ স্থানের মধ্যে রতুলী এলাকার গেইটঘর স্থানে দীর্ঘদিন ধরে ঝোপঝাড়, গাছের ডালপালা এবং ময়লা-আবর্জনার কারণে আড়ালে থাকা সাইনবোর্ডগুলো পরিষ্কার ও সংস্কারের মাধ্যমে পুনরায় চালকদের জন্য উপযোগী করে তোলা হয়েছে।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, প্রকাশনা সম্পাদক আশফাক আহমদ, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, সাংস্কৃতিক সম্পাদক অজিত রবিদাস ও কার্যনির্বাহী সদস্য ফরহাদ আহমদ প্রমুখ।

এসময় নিসচা’র কার্যক্রমে অংশগ্রহণ করে বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, নিসচা বড়লেখায় কয়েকবছর থেকে জনস্বার্থে কাজ করছে যা দেশের কল্যাণে অঅত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি নিসচার সাথে সকল পর্যায়ের সচেতন মহলকে কাজ করার আহ্বান জানান।

সরেজমিনে দেখা যায়, সড়কের অনেক স্থানেই গতিসীমা নির্ধারণ, সামনে স্কুল, আঁকাবাঁকা রাস্তা কিংবা সংকীর্ণ ব্রিজের সতর্কতামূলক রোড সাইনগুলো গাছের পাতায় ঢেকে ছিল। আবার অনেক জায়গায় সাইনগুলোর রং চটে যাওয়ায় রাতে চালকদের নজরে আসত না, যা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াত।  এসব পরিস্কার করার ফলে রাতের বেলা দূর থেকেও চালকরা স্পষ্ট নির্দেশনা দেখতে পাবেন।

সড়ক ব্যবহারকারী ও স্থানীয় চালকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। একজন দূরপাল্লার বাস চালক জানান, “রোড সাইনগুলো পরিষ্কার ও দৃশ্যমান হওয়ায় এখন দূর থেকেই মোড় বা গতিসীমা বোঝা যাচ্ছে, যা নিরাপদ গাড়ি চালনায় আমাদের অনেক সাহায্য করবে।”

নিসচা নেতারা জানান, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে ট্রাফিক আইনের পাশাপাশি রোড সাইন সঠিক উপায়ে মেনে চলা অত্যন্ত জরুরি। পর্যায়ক্রমে পুরো এলাকার প্রতিটি ঝুঁকিপূর্ণ বাঁক ও সংযোগ সড়কগুলোতে শতভাগ রোড সাইন দৃশ্যমান করার এই কার্যক্রম অব্যাহত থাকবে।

০৩ অক্টোবর ২০২৬

বড়লেখায় সড়কের ঝুকিপূর্ণ স্থানে রোড সাইন দৃশম্যান করলো নিসচা

বিস্তারিত কমেন্টে