• ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

দিরাইয়ে ভাটিপাড়া ইউপি চেয়ারম্যান নির্বাচিত করতে ঐক্যবদ্ধ শরিফপুর গ্রাম

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৬
দিরাইয়ে ভাটিপাড়া ইউপি চেয়ারম্যান নির্বাচিত করতে ঐক্যবদ্ধ শরিফপুর গ্রাম

দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতাঃ-সুনামগঞ্জের দিরাইয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজেদের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছেন ভাটিপাড়া ইউনিয়নের শরিফপুর গ্রামবাসী। এ উপলক্ষে আজ সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরিফপুর গ্রামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী নিয়াজ মাহমুদ রিপনের বাড়িতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গ্রামের প্রবীণ মুরব্বি ছাদিকুর রহমান চৌধুরী( ছাদ মিয়া) এবং ফুয়াদ হাসানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন শরিফপুর গ্রামের মুরব্বি মাহমুদুল হোসেন সেজু, আব্দুল আলেক, মাওলানা আব্দুর রউফ, হাজী আব্দুল কাহার, মো. জিতু মিয়া (মাস্টার), আবুল হুসেন, রেসকু মিয়া, আফরোজ মিয়া, কার্তিক পাল, মাওলানা এনামুল হক, ইউপি সদস্য সুমিত পাল,
জাকির হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ভাটিপাড়া ইউনিয়নের উন্নয়নে যোগ্য ও পরীক্ষিত নেতৃত্ব প্রয়োজন। তাই শরিফপুর গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে নিয়াজ মাহমুদ রিপনকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে কাজ করবে। সভায় উপস্থিত শরীফপুর গ্রামের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধভাবে নিয়াজ মাহমুদ রিপনের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং তাকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

১৪ অক্টোবর ২০২৬

দিরাইয়ে ভাটিপাড়া ইউপি চেয়ারম্যান নির্বাচিত করতে ঐক্যবদ্ধ শরিফপুর গ্রাম

বিস্তারিত কমেন্টে