• ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

আইইবি নির্বাচন ২০২৭-২৮ উপলক্ষে এ্যাবের আলোচনা সভা কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে নির্বাচনসংক্রান্ত কার্যক্রম নিয়ে মতবিনিময়

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৬
আইইবি নির্বাচন ২০২৭-২৮ উপলক্ষে এ্যাবের আলোচনা সভা  কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে নির্বাচনসংক্রান্ত কার্যক্রম নিয়ে মতবিনিময়

স্টাফ রিপোর্টার : আইইবির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৭-২৮ উপলক্ষে নির্বাচনসংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনার বিষয়ে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা সভা করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাবের আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাবের সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু, ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ভাইস চ্যান্সেলর প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, বিএডিসি সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সদস্যসচিব প্রকৌশলী প্রনজিত কুমার দেব।

এ ছাড়া উপস্থিত ছিলেন আইইবির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৭-২৮-এ প্রেসিডেন্ট পদপ্রার্থী প্রকৌশলী খান মনজুর মোর্শেদ, সম্মানী সাধারণ সম্পাদক পদপ্রার্থী প্রকৌশলী মিয়া মুহাম্মাদ কাইয়ূম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রকৌশলী ড. সালমা আক্তার, এ্যাব সিলেটের সদস্য প্রকৌশলী মনজুর আহমদ চৌধুরী, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য প্রকৌশলী রাবেয়া বেগম এবং বিএডিসি ঢাকার উপপ্রধান প্রকৌশলী ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মুহাম্মদ সারোয়ার মাওলা। তিনি আইইবির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৭-২৮-এ সেন্ট্রাল কাউন্সিল সদস্য পদপ্রার্থী।

সভায় সভাপতিত্ব করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান প্রকৌশলী এবং এ্যাব সিলেটের সদস্য প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী। সভায় আইইবির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৭-২৮ সামনে রেখে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম, সংশ্লিষ্ট কমিটির ভূমিকা এবং নির্বাচনী কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা হয়।

২৯ অক্টোবর ২০২৬

আইইবি নির্বাচন ২০২৭-২৮ উপলক্ষে এ্যাবের আলোচনা সভা কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে নির্বাচনসংক্রান্ত কার্যক্রম নিয়ে মতবিনিময়

বিস্তারিত কমেন্টে