• ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

ওসমানী মেডিকেলের চিকিৎসক ডা. সোহেল আর নেই

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৬
ওসমানী মেডিকেলের চিকিৎসক ডা. সোহেল আর নেই

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ও আইসিইউ বিশেষজ্ঞ ডা. সোহেল আহমেদ সরকার মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে ওসমানী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৪১ বছর।

কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. সোহেল আহমেদ সরকার সিলেটের একজন পরিচিত অ্যানেসথেসিওলজিস্ট ও আইসিইউ বিশেষজ্ঞ ছিলেন। তিনি বাংলাদেশ সোসাইটি অব অ্যানেসথেসিওলজিস্টস, ক্রিটিকেল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানসের (বিএসএ-সিসিপিপি) সিলেট শাখার আজীবন সদস্য ছিলেন। এদিকে তার মৃত্যুতে চিকিৎসক মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান চিকিৎসকরা।

সোনালী সিলেট পরিবারের শোক প্রকাশ

ডা: সুহেলের মৃত্যুতে দৈনিক সোনালী সিলেট পরিবার শোক প্রকাশ করেছে। ২৯ অক্টোবর বৃহস্পতিবার দৈনিক সোনালী সিলেট এর সম্পাদক ও প্রকাশক হুমায়ুন কবির ও বার্তা সম্পাদক কামরুল হাসান জুলহাস দৈনিক সোনালী সিলেট পরিবারের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ।

২৯ অক্টোবর ২০২৬

ওসমানী মেডিকেলের চিকিৎসক ডা. সোহেল আর নেই

বিস্তারিত কমেন্টে