• ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

জুড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ২, ২০২৬
জুড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন

জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনে সম্পৃক্ত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য-২৩৫ জনাব নাসির উদ্দিন আহমেদ মিঠু। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বানী চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, জুড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি দেওয়ান আইনুল হক মিনু, সাবেক আহ্বায়ক ডা. মোস্তাকিম হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহ-সভাপতি ও ৮নং গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, পূর্ব জুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মুহিদ আলী নামর, জুড়ী উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম, বড়লেখা উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন এবং জায়ফরনগর ইউনিয়ন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক চন্দ্রজিৎ সিনহা। টুর্নামেন্টটি আয়োজন করে সোনারুপা চা বাগানের বণশ্রী ক্রীড়া চক্র।আয়োজকরা জানান, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করা এবং ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করাই তাদের মূল লক্ষ্য। খেলাধুলা হোক সুস্থ বিনোদনের মাধ্যম, গড়ে উঠুক মাদকমুক্ত ও সমৃদ্ধ সমাজ। তরুণ প্রজন্ম এগিয়ে যাক ক্রীড়ার আলোকিত পথে।

০২ নভেম্বর ২০২৬

জুড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন

বিস্তারিত কমেন্টে