• ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

আজমিরীগঞ্জে মাদক নির্মূল আন্দোলন এর আলোচনা সভা সবাইকে এগিয়ে আসার আহ্বান ওসি শফিকুল ইসলামের

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ২, ২০২৬
আজমিরীগঞ্জে মাদক নির্মূল আন্দোলন এর আলোচনা সভা সবাইকে এগিয়ে আসার আহ্বান ওসি শফিকুল ইসলামের

মো: আজমুল হোসেন, আজমিরীগঞ্জ : হবিগঞ্জের আজমিরীগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদক নির্মূল কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজমিরীগঞ্জ শহিদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ সভায় পৌরসভাসহ উপজেলার পাঁচটি ইউনিয়নের জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে প্রতিটি অভিভাবককে সচেতন হতে হবে। নিজের ছেলে কার সঙ্গে মেলামেশা করে, কার সঙ্গে চলাফেরা করে এবং কোথায় সময় কাটায়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। তিনি আরও বলেন, আমরা নিজেরা সচেতন হলে এবং সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারলে এই সমাজ থেকে মাদক চিরতরে নির্মূল করা সম্ভব। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। তিনি আজমিরীগঞ্জ পৌরসভা ও উপজেলার পাঁচটি ইউনিয়নের সর্বস্তরের সচেতন মানুষকে মাদক নির্মূলে এগিয়ে আসার আহ্বান জানান। সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক মাদকমুক্ত আজমিরীগঞ্জ এটাই হোক আমাদের অঙ্গীকার।

০২ নভেম্বর ২০২৬

আজমিরীগঞ্জে মাদক নির্মূল আন্দোলন এর আলোচনা সভা সবাইকে এগিয়ে আসার আহ্বান ওসি শফিকুল ইসলামের

বিস্তারিত কমেন্টে