• ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ,

একটি সবুজ সিলেট গড়ার প্রত্যয়ে ন্যাচারাল পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Daily Sonali Sylhet
প্রকাশিত জুন ৬, ২০২৬
একটি সবুজ সিলেট গড়ার প্রত্যয়ে ন্যাচারাল পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: একটি সবুজ ও পরিবেশবান্ধব সিলেট গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। এ উপলক্ষে শনিবার বিকেলে সিলেট জেলা পরিষদের নিজস্ব সম্পত্তি ন্যাচারাল পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় অধিক হারে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, “সবুজায়ন শুধু পরিবেশ রক্ষাই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করার অন্যতম উপায়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের এমন উদ্যোগ প্রশংসনীয়।”

বৃক্ষরোপণ কর্মসূচিতে সাউথইস্ট ব্যাংক পিএলসির সিলেট জেলার বিভিন্ন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা পরিবেশ সংরক্ষণে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে ন্যাচারাল পার্কের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।