• ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ,

কাতারে নিহতদের সহযোগিতায় প্রবাসী মন্ত্রী আরিফুল হক চৌধুরীর আহ্বান বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

Daily Sonali Sylhet
প্রকাশিত জুন ২৫, ২০২৬
কাতারে নিহতদের সহযোগিতায় প্রবাসী মন্ত্রী আরিফুল হক চৌধুরীর আহ্বান বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

মধ্যপ্রাচ্যের কাতারে সড়ক দূর্ঘটনায় কানাইঘাটের ৫ জন প্রবাসী নিহত হওয়ায় এক যুক্ত বিবৃতিতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মো: আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া। বিবৃতিতে নেতৃবৃন্দ নিহত পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের সহযোগিতায় প্রবাসী কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রতি আহ্বান জানান। নেতৃবৃন্দ আরো বলেন, সিলেট-লন্ডন বাংলাদেশ বিমানের ভাড়া বৈষম্যের অবসান ঘটিয়ে বিমানকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে বিমান ও পর্যটন মন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলেন, দেশে এসে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ ও পারিবারিকভাবে যাতে তারা হয়রানির শিকার না হন সেদিকে প্রশাসনের দৃষ্টি রাখার অনুরোধ করেন।-বিজ্ঞপ্তি

২৫ জুন ২০২৬

কাতারে নিহতদের সহযোগিতায় প্রবাসী মন্ত্রী আরিফুল হক চৌধুরীর আহ্বান বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

বিস্তারিত কমেন্টে