• ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ,

সুনামগঞ্জে ডিবির অভিযান: চোরাচালানের ৩৭০৮ কেজি ভারতীয় ফুচকা জব্দ, মূল্য প্রায় ১৩ লাখ টাকা।

Daily Sonali Sylhet
প্রকাশিত জুলাই ৮, ২০২৬
সুনামগঞ্জে ডিবির অভিযান: চোরাচালানের ৩৭০৮ কেজি ভারতীয় ফুচকা জব্দ, মূল্য প্রায় ১৩ লাখ টাকা।

বদরুল ইসলাম চৌধুরী হাসানঃ সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ৩৭০৮ কেজি ভারতীয় ফুচকা জব্দ করেছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৯৭ হাজার ৮০০ টাকা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৮/০৭/২০২৬ খ্রিস্টাব্দ ভোর ০৪.৩০ ঘটিকায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন উত্তর বড়দল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আমবাড়ী সাকিনের গোলহাটি এলাকায় শাহাদাত মিয়ার বসতঘরের দক্ষিণের কক্ষে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন এসআই সাব্বির আহসান। তার সাথে ছিলেন কং/মনির হোসেন, কং/এমরান হোসেন, কং/কাউছার আহমদসহ ডিবির একটি টিম।এসময় পলাতক আসামি ১। শাকিল (৪৫), ২। মিলন মিয়া (২৭), ৩। ফরিদ মিয়া (৪০), ৪। শফিকুল ইসলাম (৪০), ৫। আল আমিন (৪০) সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনের দখল থেকে চোরাচালানকৃত ফুচকাগুলো জব্দ করা হয়। তবে অভিযানের আগেই সবাই পালিয়ে যায়। জব্দকৃত প্রতি কেজি ফুচকার আনুমানিক মূল্য ৩৫০ টাকা ধরে সর্বমোট মূল্য দাঁড়ায় ১২,৯৭,৮০ টাকা।

এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে তাহিরপুর থানায় “বিশেষ ক্ষমতা আইনের” সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ওসি জানিয়েছে, চোরাচালান ও সকল প্রকার অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

০৮ জুলাই ২০২৬

সুনামগঞ্জে ডিবির অভিযান: চোরাচালানের ৩৭০৮ কেজি ভারতীয় ফুচকা জব্দ, মূল্য প্রায় ১৩ লাখ টাকা।

বিস্তারিত কমেন্টে