• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ,

পরিবেশ রক্ষায় নিজপাট ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

Daily Sonali Sylhet
প্রকাশিত জুলাই ২৭, ২০২৬
পরিবেশ রক্ষায় নিজপাট ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি: পরিবেশ রক্ষা, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণের সরকারি কর্মসূচির অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার নিজপাট ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের হাতে গাছের চারা তুলে দেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইন্তাজ আলী। এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমদসহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাঁরা প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।

২৭ জুলাই ২০২৬

পরিবেশ রক্ষায় নিজপাট ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

বিস্তারিত কমেন্টে