• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ,

নরসিংটিলা এলাকায় ব্যবসায়ীকে মারধর টাকা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

Daily Sonali Sylhet
প্রকাশিত আগস্ট ১, ২০২৬
নরসিংটিলা এলাকায় ব্যবসায়ীকে মারধর টাকা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানাধীন নরসিংটিলা এলাকায় এক ব্যবসায়ীকে মারধর, টাকা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগে তিনি দাবি করেন, অভিযুক্তরা নগরীর চিহ্নিত ছিনতাইকারী ও সাবেক ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকার ভয়ে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন করেছেন। ভুক্তভোগী পিংকু লাল দাস আরো বলেন,”আমি একজন ব্যবসায়ী। কোনো কারণ ছাড়াই অভিযুক্ত ১ ও ২ নং আসামি আরো ও অজ্ঞাত ৪/৫ মিলে আমাকে মারধর করে অশ্লীল ভিডিও তেরী করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার হুমকি ধামকি দেয়। এসময় তারা আমার কাছে টাকা দাবি করে। তাদের দাবি কৃত টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এমতাবস্থায় আমি ও আমার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। তারা আমাকে থানা থেকে অভিযোগ প্রত্যাহার পুর্বক বিষয়টি নিষ্পত্তি করার জন্য চাপ প্রয়োগ করছে। অভিযুক্তদের বক্তব্য : এ বিষয়ে অভিযোগে নাম উল্লেখ থাকা ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

পুলিশের বক্তব্য : এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি মইনুল জাকির জানান, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত চলমান আছে অভিযোগের সত্যতা পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

 

০১ আগস্ট ২০২৬

নরসিংটিলা এলাকায় ব্যবসায়ীকে মারধর টাকা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

বিস্তারিত কমেন্টে