
আমিনুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও স্থানীয় মানুষের মধ্যে বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাটে গাছের চারা বিতরণ করেছে আলোকিত গোয়াইনঘাট সদর ইউনিয়ন যুব ফোরাম। শনিবার (১৫ আগস্ট ২০২৬) বিকেল ২টায় গোয়াইনঘাট দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় মানুষের মাঝে পেয়ারা গাছের চারা বিতরণ করেন সংগঠনের সদস্যরা।
চারা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন লেংগুরা হাওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুল হুদা, গোয়াইনঘাট দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ফুজায়েল আহমদ, আলোকিত গোয়াইনঘাট উপজেলা যুব ফোরামের সভাপতি রায়হান উদ্দিন এবং আলোকিত গোয়াইনঘাট সদর ইউনিয়ন যুব ফোরামের সদস্যরা। আয়োজকরা জানান, পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে গাছ লাগানোর বিষয়ে সচেতনতা তৈরি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংগঠনের সদস্যদের সম্মিলিত সহযোগিতায় স্থানীয় মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত অতিথিরা এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও বৃক্ষরোপণসহ জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।