• ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ,

জকিগঞ্জে ইউপি সদস্যের বাড়িতে হাত-পা বেঁধে ডাকাতি

Daily Sonali Sylhet
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৬
জকিগঞ্জে ইউপি সদস্যের বাড়িতে হাত-পা বেঁধে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক: সিলেটের জকিগঞ্জে সাবেক এক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতদের মারধরে বাড়ির মালিক সাবেক ইউপি সদস্য আব্দুল মন্নান গুরুতর আহত হয়েছেন।সিলেট জেলা আব্দুল মন্নান ও পরিবারের সদস্যরা জানান, রাত পৌনে ৩টার দিকে একদল ডাকাত বাড়ির কেচিগেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা আরও দুটি দরজা ভেঙে ঘরে ঢোকে। এ সময় প্রায় সাতজন ডাকাত ঘরের ভেতরে ছিল। বাইরে আরও কয়েকজন পাহারায় ছিল বলে জানান তারা। ডাকাতেরা ঘরে ঢুকেই আব্দুল মন্নান ও পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। পরে তাদের মারধর করে ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। একপর্যায়ে স্বর্ণালংকার, নগদ টাকা, ল্যাপটপ, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল নিয়ে তারা পালিয়ে যায়।

পরিবারের দাবি, ডাকাতেরা প্রায় পাঁচ ভরি স্বর্ণ, একটি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন ও নগদ এক লাখ টাকা লুট করেছে। লুট হওয়া মালামালের মোট মূল্য প্রায় ১৩ লাখ টাকা বলে জানিয়েছে পরিবার। ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ নিয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে।’সংবাদ প্রতিবেদন

 

 

১৮ আগস্ট ২০২৬

জকিগঞ্জে ইউপি সদস্যের বাড়িতে হাত-পা বেঁধে ডাকাতি

বিস্তারিত কমেন্টে