• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

গোয়াইনঘাটে বিএনপির মতবিনিময় সভা, সিঁড়ি সংস্কারে ১ লাখ টাকা অনুদান!

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৬
গোয়াইনঘাটে বিএনপির মতবিনিময় সভা, সিঁড়ি সংস্কারে ১ লাখ টাকা অনুদান!

এ কে আজাদ, স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫ নং পূর্ব আলীর গাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব স্থানীয়ভাবে এ সভার আয়োজন করা হয়। ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা হোসাইন আহমেদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের একাধিকবারের নির্বাচিত চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক জয়নাল উদ্দিন।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন ৫ নং পূর্ব আলীর গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুর রহমান, সাধারণ সম্পাদক তসলিম উদ্দীন, সাবেক সভাপতি হাজি ফখরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক হাবিব উল্লাহ বাহার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মনোয়ার আহমেদ, মুমিন মেম্বার, নুরুল ইসলাম, সাঈদুল ইসলাম এবং ৫ নম্বর পূর্ব আলীর গাঁও ইউনিয়ন জাসাসের সভাপতি এবাদুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। এ সময় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির নেতারা। সভা শেষে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী স্থানীয় নগদ বানই-নয়াখেল ইটসলিং বেলচা শ্রমিক সংগঠনকে ১ হাজার ইট এবং খলাগ্রাম সমবায় সমিতির সিঁড়ি সংস্কারের জন্য প্রায় ১ লাখ টাকা অনুদান প্রদান করেন।

স্থানীয় অবকাঠামো উন্নয়ন এবং শ্রমজীবী মানুষের সহযোগিতায় এ অনুদানকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয়রা। তারা বলেন, এ ধরনের সহযোগিতা এলাকার মানুষের প্রয়োজন মেটানোর পাশাপাশি স্থানীয় উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রাখবে।

১৯ সেপ্টেম্বর ২০২৬

গোয়াইনঘাটে বিএনপির মতবিনিময় সভা, সিঁড়ি সংস্কারে ১ লাখ টাকা অনুদান!

বিস্তারিত কমেন্টে