
জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের অভিযানে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মুরাদ হোসেন ওরফে হোসেন মিয়া (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জুড়ী থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই সুবীর পাল, এসআই ফরহাদ মিয়া ও এএসআই তুহিন মুন্সির নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার উত্তর ভবানীপুর এলাকার বাসিন্দা মুরাদ হোসেন ওরফে হোসেন মিয়াকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
আটক মুরাদ হোসেন উত্তর ভবানীপুর এলাকার মানিক মিয়ার ছেলে। পুলিশ জানায়, এ ঘটনায় বিধি মোতাবেক আটক ব্যক্তির বিরুদ্ধে জুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।