• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

নবগঠিত মুরারিচাঁদ কলেজ বেসরকারি কর্মচারী পরিষদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাল এমসি কলেজ ছাত্রদল

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৬
নবগঠিত মুরারিচাঁদ কলেজ বেসরকারি কর্মচারী পরিষদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাল এমসি কলেজ ছাত্রদল

স্টাফ রিপোর্টার: নবগঠিত মুরারিচাঁদ কলেজ বেসরকারি কর্মচারী পরিষদের নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মুরারিচাঁদ (এমসি) কলেজ শাখা। বুধবার এম. সাইফুর রহমান ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি পারভেজ হাসান, সাধারণ সম্পাদক মিনওয়ার হোসেন রাহাতসহ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এমসি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, নবগঠিত কর্মচারী পরিষদের মাধ্যমে মুরারিচাঁদ কলেজের প্রায় ১৩০ জন কর্মকর্তা-কর্মচারীর স্বার্থসংশ্লিষ্ট বিষয়, কল্যাণ ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। কর্মকর্তা-কর্মচারীদের যৌক্তিক দাবি ও কল্যাণে এমসি কলেজ ছাত্রদল অতীতের ন্যায় ভবিষ্যতেও পাশে থাকবে।

এসময় এমসি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ বলেন, “সাধারণ কর্মচারীদের ন্যায্য ও যৌক্তিক দাবি-দাওয়া পূরণে অতীতের ন্যায় ভবিষ্যতেও এমসি কলেজ ছাত্রদল আন্তরিকভাবে পাশে থাকবে। কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ ও কলেজের সার্বিক উন্নয়নে আমরা সহযোগিতামূলক ভূমিকা অব্যাহত রাখতে চাই।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমসি কলেজ ছাত্রদলের ১ম সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, শাহানুর আহমদ, সিনিয়র যুগ্ম সম্পাদক আবিদুর রহমান আবিদ, যুগ্ম সম্পাদক সিজান শেখ, সজিব ভূইয়া, দপ্তর সম্পাদক আব্দুস সাকিবসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।

২৩ সেপ্টেম্বর ২০২৬

নবগঠিত মুরারিচাঁদ কলেজ বেসরকারি কর্মচারী পরিষদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাল এমসি কলেজ ছাত্রদল

বিস্তারিত কমেন্টে