• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

সৌদি আরবের রিয়াদ থেকে নিখোঁজ গোয়াইনঘাটের নাজমুল, দুশ্চিন্তায় পরিবার

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৬
সৌদি আরবের রিয়াদ থেকে নিখোঁজ গোয়াইনঘাটের নাজমুল, দুশ্চিন্তায় পরিবার

আমিনুল ইসলাম,গোয়াইনঘাট প্রতিনিধি : জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়ে দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসা সিলেটের গোয়াইনঘাট উপজেলার এক প্রবাসী যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ নাজমুল উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের বাদেবাসা গ্রামের মাহতাব উদ্দিনের বড় ছেলে।

জানা যায়, প্রায় তিন বছর ধরে সৌদি আরবের রাজধানী রিয়াদের দিরাহ শহরে সাধারণ শ্রমিক হিসেবে কাজ করে আসছেন নাজমুল। পরিবারের আর্থিক স্বচ্ছলতার আশায় ২০২৪ সালে তিনি সৌদি আরবে পাড়ি জমান।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে সর্বশেষ কথা হয় নাজমুলের। এরপর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। পরিবারের সদস্যরা বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো সন্ধান পাচ্ছেন না।

নাজমুলের নিখোঁজের খবর ছড়িয়ে পড়ার পর সৌদি আরবে থাকা তার আত্মীয়-স্বজন ও পরিচিতজনরা রিয়াদসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেছেন। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে নাজমুলের নিখোঁজের ঘটনায় তার পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্বজনরা দ্রুত তার সন্ধান

২৩ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবের রিয়াদ থেকে নিখোঁজ গোয়াইনঘাটের নাজমুল, দুশ্চিন্তায় পরিবার

বিস্তারিত কমেন্টে