• ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন: আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল!

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৬
গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন: আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল!

এ কে আজাদ : বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলা শাখার ৪৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মো. কামরুল ইসলামকে আহ্বায়ক, মইনুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মাহমুদুল ইসলামকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

গত ২৪ আগস্ট (সোমবার) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সিলেট জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহিদুর রহমান ও সদস্য সচিব অ্যাডভোকেট নিজাম উদ্দিনের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে ২১ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ২৩ জনকে নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। একটি শক্তিশালী ও গতিশীল সাংগঠনিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা নেতৃবৃন্দ।

নবগঠিত কমিটির আহ্বায়ক মো: কামরুল ইসলাম ও সদস্য সচিব মাহমুদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে গোয়াইনঘাট উপজেলায় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

২৭ সেপ্টেম্বর ২০২৬

গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন: আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল!

বিস্তারিত কমেন্টে