• ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

কুমারপাড়ায় দোকানের সামনে থেকে মোটরসাইকেল চুরি থানায় অভিযোগ

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৬
কুমারপাড়ায় দোকানের সামনে থেকে মোটরসাইকেল চুরি থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় রফিকের মুদির দোকানের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন এনাম বক্স (৫৫) নামে এক ব্যক্তি। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর আনুমানিক ২টার দিকে কুমারপাড়াস্থ রফিকের মুদির দোকানের সামনে মোটরসাইকেলটি রেখে কিছুটা ভেতরে মিজান ফার্নিচারের দোকানে যান এনাম বক্স। প্রায় ২০ মিনিট পর ফিরে এসে তিনি দেখতে পান, সেখানে রাখা মোটরসাইকেলটি নেই।
‎

পরে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটির সন্ধান না পেয়ে তিনি কোতোয়ালী মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
‎চুরি যাওয়া মোটরসাইকেলটির মডেল হোন্ডা লিভো-২০১৯। এর রেজিস্ট্রেশন নম্বর সিলেট মেট্রো-হ-১২-৪৮৮৭। চেসিস নম্বর PSOJC7190KH519253 এবং ইঞ্জিন নম্বর J071EG1002994। মোটরসাইকেলটির রং কালো।
‎

অভিযোগকারী জানান, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পশ্চিম শিবগঞ্জের তামাবিল রোডে অবস্থিত নিউ ইত্যাদি মোটরস থেকে মোটরসাইকেলটি ক্রয় করেন। অভিযোগের সঙ্গে ক্রয় রশিদের ফটোকপিও সংযুক্ত করা হয়েছে।
‎

এ বিষয়ে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কোতোয়ালী মডেল থানার পুলিশের কাছে আবেদন জানিয়েছেন এনাম বক্স। অভিযোগ পেয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ সোবহানীঘাট ফাড়িঁর এসআই খলিলুর রহমানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়|

২৮ সেপ্টেম্বর ২০২৬

কুমারপাড়ায় দোকানের সামনে থেকে মোটরসাইকেল চুরি থানায় অভিযোগ

বিস্তারিত কমেন্টে