• ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৬
আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক

নিজস্ব প্রতিবেদক: সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন কাজলশাহ এলাকার একটি আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষকে আটক করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত পৌণে ৯টার দিকে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- জমির উদ্দিন (৪৭), মহসিন মিয়া (৩০), ইমেদ মিয়া (২৭), মো. কামাল (২২), রুমা বেগম (২৫) ও সিমা বেগম (২০)।

পুলিশ জানায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত পৌণে ৯টার দিকে মহানগরীর কাজলশাহ এলাকার বাধন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

২৯ সেপ্টেম্বর ২০২৬

আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক

বিস্তারিত কমেন্টে