• ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

জেলা প্রশাসনের  অভিযান দুই রেস্টুরেন্টকে জরিমানা

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৬
জেলা প্রশাসনের  অভিযান দুই রেস্টুরেন্টকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: সিলেটের অভিযান চালিয়ে দুটি রেস্টুরেন্টকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ দক্ষিণ সুরমার ভার্থখোলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ঢাকা রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা ও আকদ্দছ রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার লাবণ্য ইসলাম ঋতু। সিলেট জেলা প্রশাসন জানায়, ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে বিভিন্ন রেস্টুরেন্ট ও খাদ্য প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হবে।

 

৩০ সেপ্টেম্বর ২০২৬

জেলা প্রশাসনের  অভিযান দুই রেস্টুরেন্টকে জরিমানা

বিস্তারিত কমেন্টে