• ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

বিয়ানীবাজারে ১১ বছরের ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ১, ২০২৬
বিয়ানীবাজারে ১১ বছরের ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার

বিয়ানীবাজার প্রতিনিধি :: সিলেটের বিয়ানীবাজারে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ১১ বছরের আপন ভাতিজিকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার মূল অভিযুক্ত চাচা হাছান আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে বিয়ানীবাজার থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে রায়পুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হাছান আহমদ বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশির নয়াবাড়ি এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন প্রাইভেটকার চালক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাবা প্রবাসে থাকায় সে তার মায়ের সঙ্গে বাড়িতে বসবাস করত। গত ৮ আগস্ট শিশুটির মা আসরের নামাজ পড়ার সময় সুযোগ নিয়ে তার ভাসুর হাছান আহমদ শিশুটিকে নিজের শয়নকক্ষে ডেকে নেন। এ সময় হাত ও মুখ চেপে ধরে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে এজাহারে অভিযোগ করা হয়।

এ ঘটনায় পারিবারিক আলোচনা ও চিকিৎসাসংক্রান্ত বিভিন্ন কারণে মামলা দায়েরে কিছুটা বিলম্ব হয়। ঘটনার প্রায় এক মাস পর ভুক্তভোগীর মা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত হাছান আহমদ আত্মগোপনে ছিলেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম জানান, মামলা দায়েরের পর থেকেই আসামিকে গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় পুলিশের একটি বিশেষ দল রায়পুর থানা এলাকায় অভিযান চালিয়ে হাছান আহমদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

০১ অক্টোবর ২০২৬

বিয়ানীবাজারে ১১ বছরের ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে