
স্টাফ রিপোর্টার :: কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা রাজনগর নতুন বাজারে (০৪ অক্টোবর) রোজ রবিবার, বিকাল
২ঘটিকার সময় ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল আলমের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সালামের সঞ্চালনায় বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আব্দুল মান্নান (মনাফ)ভারপ্রাপ্ত সভাপতি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি।প্রধান বক্তা আলী আকবর সাধারণ সম্পাদক কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি।বিশেষ অতিথি শওকত আলী বাবুল সিনিয়র সহ সভাপতি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি।এড.কামাল হোসাইন,উপদেষ্টা সিলেট জেলা বিএনপি। বিশেষ অতিথি এড.বুরহান উদ্দিন খন্দকার যুগ্ম সাধারণ সম্পাদক কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি। বিশেষ অতিথি নুরুল মুত্তাকিন বাদশা সাংগঠনিক সম্পাদক কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি। উপস্থিত ছিলেন মো. আলমগীর আলম (চেয়ারম্যান)স্হানীয় সরকার বিষয়ক সম্পাদক কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি।কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর বিষয়ক সম্পাদক এড.আব্দুল্লাহ আল হেলাল,মো. জালাল আহমদ,সাংগঠনিক সম্পাদক ৭নং ওয়ার্ড বিএনপি প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন আইনুল হক স্বাধীন।