• ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

দিরাইয়ে ব্লেসিং এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরিবেশক মতবিনিময়

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৬
দিরাইয়ে ব্লেসিং এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরিবেশক মতবিনিময়

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে কৃষকদের মাঝে উন্নত জাতের ধানের বীজের সম্প্রসারণ ও বাজারজাতকরণ নিয়ে পরিবেশকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সীড কোম্পানি ব্লেসিং এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড আয়োজিত এ সভায় ব্লেসিং-১ ও রক্সি হাইব্রিড ধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় দিরাইয়ের জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, কৃষির আধুনিকায়নের সঙ্গে তাল মিলিয়ে অধিক ফলনশীল ও মানসম্মত ধানের জাত কৃষকদের কাছে পৌঁছে দেওয়া জরুরি। এ ক্ষেত্রে পরিবেশকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কৃষকদের চাহিদা ও এলাকার কৃষি পরিস্থিতি বিবেচনায় উন্নতমানের বীজ সরবরাহ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

মতবিনিময় সভায় বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওমর ফারুক, দিরাই উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী, ব্লেসিং এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অব বিজনেস (সিড) ড. এ কে এম গোলাম মাবুদ, রিজোনাল সেলস ম্যানেজার মো. কামাল হোসেন, দিরাই ডিলার মেসার্স আব্দুস সাত্তার ট্রেডার্সের স্বত্বাধিকারী ইকবাল হোসেন চৌধুরী, রক্সি সিডের এরিয়া ম্যানেজার মো. কামাল হোসেন এবং ব্লেসিং এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র মার্কেটিং অফিসার জহিরুল হাসান তারিফ।
বক্তারা ব্লেসিং-১ ও রক্সি হাইব্রিড ধানের গুণগত মান, সম্ভাব্য ফলন, কৃষকদের কাছে গ্রহণযোগ্যতা এবং বাজার সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি কৃষকদের সঠিক জাত নির্বাচন ও মানসম্মত বীজ ব্যবহারে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় দিরাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত পরিবেশকরা অংশ নেন। পরিবেশকরা মাঠপর্যায়ে বীজের চাহিদা, কৃষকদের প্রত্যাশা ও বাজার পরিস্থিতি নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

০৭ অক্টোবর ২০২৬

দিরাইয়ে ব্লেসিং এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরিবেশক মতবিনিময়

বিস্তারিত কমেন্টে