• ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ প্রায় ১৪ লক্ষ টাকার বিভিন্ন অবৈধ মালামাল জব্দ

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৬
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ প্রায় ১৪ লক্ষ টাকার বিভিন্ন অবৈধ মালামাল জব্দ

প্রেস বিজ্ঞপ্তি:   

১। গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক রাত ২২৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর লোভাছড়া বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সীমান্ত হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাগান বাজার নামক স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি’র টহলদল মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ২০৭ বোতল জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মদ এর সিজারমূল্য ৩,১০,৫০০/- (তিন লক্ষ দশ হাজার পাঁচশত) টাকা।

২। এছা্ড়াও গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর জৈন্তাপুর, সুরাইঘাট ও লোভাছড়া বিওপির পৃথক পৃথক আভিযানিক টহলদল সিলেট জেলার জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি’র টহলদল মালিকবিহীন অবস্থায় ভারতীয় জিলেট গার্ড রেজার ২৬০০ পিস, নিভিয়া বডি মিল্ক ক্রিম ৪৫৩ পিস, ফুসকা ৬৯ কেজি, রসুন ১৫২ কেজি এবং গরু ০৪ টি * জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের *সিজারমূল্য ১০,৩১,০০০/- (দশ লক্ষ একত্রিশ হাজার) টাকা।

৩। উল্লেখিত অভিযানের মাধ্যমে আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১৩,৪১,৫০০/- (তের লক্ষ একচল্লিশ হাজার পাঁচশত) টাকা।

৪।  জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং অন্যান্য মালামাল কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

২৯ অক্টোবর ২০২৬

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ প্রায় ১৪ লক্ষ টাকার বিভিন্ন অবৈধ মালামাল জব্দ

বিস্তারিত কমেন্টে