
মো: আজমুল হোসেন, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জে মাদক প্রতিরোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।
শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজ আদায় করতে তিনি আজমিরীগঞ্জের নগর জামে মসজিদে যান। এ সময় মাদক প্রতিরোধ ও তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষার বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
অভিভাবকদের উদ্দেশে ওসি শফিকুল ইসলাম বলেন, “আপনার ছেলে মাদক সেবন করে কি না, সে বিষয়ে খোঁজখবর রাখুন। আপনার পাড়ার কতজন ছেলে মাদকের সঙ্গে জড়িত, তা জানার চেষ্টা করুন। মাদক প্রতিরোধে আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নিন। আমি আপনাদের পাশে থাকব।”
তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। সন্তানদের চলাফেরা ও বন্ধুবান্ধবের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক নির্মূলে পুলিশ ও সাধারণ মানুষের সহযোগিতা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান