
স্টাফ রিপোর্টার: সিলেটে হবিগঞ্জ সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬ ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় আয়োজিত অনুষ্ঠানে সমিতির সদস্য, বিশিষ্ট চিকিৎসক, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওযার কথা থাকলেও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী হতে পারেননি।
হবিগঞ্জ সমিতি সিলেটের সভাপতি অধ্যাপক ডা. মো. শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও হবিগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার, অধ্যাপক ডা. মো. খালেদ মোহসীনসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রবিকুল ইসলাম চৌধুরী ও মনসুর আলী খানসহ সমিতির নেতৃবৃন্দ।
বার্ষিক সাধারণ সভায় সমিতির সাধারন সম্পাদক একেএম মাহমুদুল আলম মারুফ চৌধুরী সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহিত করতে উপস্থিত অতিথিরা শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের শিক্ষার্থীদের আরো বেশী পড়াশুনায় মনোযোগি হয়ে দেশ বিদেশে হবিগঞ্জ তথা সিলেট বিভাগের সুনাম বয়ে আনার আহবান জানানো হয়। সেই সাথে হবিগঞ্জের হার্ট পাউন্ডেশনের কার্যক্রম জোরদার করার আহবান জানানো হয়।
শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার প্রসার এবং সামাজিক দায়বদ্ধতা থেকে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানের আয়োজন করে হবিগঞ্জ সমিতি সিলেট।