• ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে কোনো বাধা নেই: সম্পাদক মিঠুন চৌধুরী

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৬
সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে কোনো বাধা নেই: সম্পাদক মিঠুন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ‘দৈনিক বাংলার মুক্তাঙ্গন’ পত্রিকার নতুন সংস্করণের অনলাইন পোর্টাল এবং সিলেট আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।  যেখানে অন্যায়, অবিচার ও অসঙ্গতি, সেখানেই দৈনিক বাংলার মুক্তাঙ্গন’—এই স্লোগানকে সামনে রেখে নতুন প্রত্যয়ে যাত্রা শুরু করেছে ‘দৈনিক বাংলার মুক্তাঙ্গন’। ২ নভেম্বর ২০২৬, সোমবার রাত ৮টায় সিলেট নগরীর তালতলাস্থ গুলশান হোটেল পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মিঠুন চৌধুরী।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে মিঠুন চৌধুরী বলেন, ‘দৈনিক বাংলার মুক্তাঙ্গন’ ঢাকা থেকে প্রকাশিত হলেও পত্রিকাটির মূল কার্যালয় থাকবে সিলেটে। বৃহত্তর সিলেটের প্রতিটি অঞ্চলের সংবাদ, সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র গুরুত্বের সঙ্গে পত্রিকায় তুলে ধরা হবে। শুধু সিলেট নয়, দেশ-বিদেশের অন্যায়, অবিচার ও অসঙ্গতির সংবাদও কোনো ধরনের বাধা ছাড়াই প্রকাশ করা হবে।
‎
‎তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জীবনে বহুবার নির্যাতনের শিকার হয়েছি, জেলও খেটেছি। তবুও অন্যায়ের কাছে কখনো আপস করিনি, ভবিষ্যতেও করব না। সাংবাদিকতার মূল শক্তি হচ্ছে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ। তাই প্রত্যেক প্রতিনিধিকে সঠিক তথ্য-উপাত্ত ও প্রয়োজনীয় প্রমাণসহ সংবাদ পাঠানোর আহ্বান জানাচ্ছি। সংবাদে সত্যতা ও গ্রহণযোগ্যতা থাকলে তা প্রকাশ করতে কোনো অসুবিধা হবে না।
‎
‎তিনি আরও বলেন, আমি চাই ‘দৈনিক বাংলার মুক্তাঙ্গন’-এর প্রতিটি প্রতিনিধি শুধু সংবাদকর্মী হিসেবে নয়, দক্ষতা, বিচক্ষণতা ও পেশাদারত্বে নিজেকে একজন কূটনৈতিক রিপোর্টার হিসেবে গড়ে তুলবেন। সংবাদ সংগ্রহ থেকে শুরু করে পরিবেশন পর্যন্ত প্রত্যেককে দায়িত্বশীল, সাহসী ও সচেতন ভূমিকা পালন করতে হবে।
‎
‎প্রতিনিধিদের উদ্দেশে তিনি আশ্বস্ত করে বলেন, আপনাদের যেকোনো প্রয়োজনে দিন-রাত ২৪ ঘণ্টা পাশে পাবেন আমাকে। কোনো প্রতিনিধি দায়িত্ব পালন করতে গিয়ে বিপদে পড়লে তাকে উদ্ধার না করে আমি ফিরে আসব না। সাংবাদিকদের নিরাপত্তা, মর্যাদা ও পেশাগত অধিকার রক্ষায় পত্রিকা কর্তৃপক্ষ সবসময় পাশে থাকবে। তিনি বলেন, একটি পত্রিকা শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়; এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বর, মানুষের অধিকার প্রতিষ্ঠার শক্তিশালী প্ল্যাটফর্ম। সেই লক্ষ্য নিয়েই ‘দৈনিক বাংলার মুক্তাঙ্গন’ এগিয়ে যেতে চায়।
‎
‎অনুষ্ঠানে পত্রিকাটির নতুন পোর্টাল ও সিলেট আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধনকে ঘিরে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বক্তারা সত্য, বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে বৃহত্তর সিলেটের মানুষের কথা তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন। সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে—এই অঙ্গীকারকে ধারণ করে ‘দৈনিক বাংলার মুক্তাঙ্গন’ আগামী দিনে দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতার পথচলা অব্যাহত রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
‎
‎দৈনিক বাংলার মুক্তাঙ্গন’-এর নতুন পোর্টাল ও সিলেট আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধনী অনুষ্টানে বক্তব্য রাখেন দৈনিক বার্তা বাহক এর সম্পাদক ও প্রকাশক হিবজুর রহমান, দৈনিক বাংলাদেশ সমাচার এর বিশেষ প্রতিনিধি ও সিলেট সাংবাদিক কল্যান পরিষদ(সিসকপ’র) সভাপতি সুনির্মল সেন, দৈনিক ঢাকার ঢাক এর ব্যুরো প্রধান এমদাদুর রহমান চৌধুরী জিয়া, দৈনিক গণমুক্তির স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম, দৈনিক সোনালী সিলেট এর বার্তা সম্পাদক ও সিলেট এডিশন এর সম্পাদক ও প্রকাশক কামরুল হাসান জুলহাস, দৈনিক কাজির বাজার এর বিশেষ প্রতিনিধি শাহান আহমদ চৌধুরী, দৈনিক আশ্রয় প্রতিদিন এর স্টাফ রিপোর্টার ও দৈনিক জাগ্রত কন্ঠ’র সম্পাদক ও প্রকাশক মো: মোহন আহমদ এসময় উপস্থিত ছিলেন দৈনিক বাংলার মুক্তাঙ্গন’-এর অনলাইন সম্পাদক তুষার চৌধুরী, সাপ্তাহিক বিশ্ব মিডিয়ার জয়দ্বীপ চক্রবর্তী, দৈনিক সংবাদ দিগন্ত’র স্টাফ রিপোর্টার, আশরাফ আহমদ, কন্টেইন ক্রিয়েটর সিলেটি মাসুক, দৈনিক সিলেট মিরর এর অলিউর রহমান, সিলেট বুলেটিন এর সম্পাদক ও প্রকাশক নিজাম উদ্দিন, সিলেট- এমেরিকা টিভির স্টাফ রিপোর্টার মতিন তালুকদার, ব্যবসায়ী ফরহাদ আহমদ প্রমূখ।
‎

০৩ নভেম্বর ২০২৬

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে কোনো বাধা নেই: সম্পাদক মিঠুন চৌধুরী

বিস্তারিত কমেন্টে