• ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

জকিগঞ্জের আটগ্রাম নালুহাটিতে সুরমা নদীর বাঁধে ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন প্রায় ৩০০ ফুট

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৬
জকিগঞ্জের আটগ্রাম নালুহাটিতে সুরমা নদীর বাঁধে ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন প্রায় ৩০০ ফুট

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার আটগ্রাম নালুহাটি এলাকায় সুরমা নদীর তীররক্ষা বাঁধে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। এতে বাঁধের প্রায় ৩০০ ফুট অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হঠাৎ এমন ভাঙনে নদীতীরবর্তী এলাকার মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,সুরমা নদীর স্রোত ও পানির চাপে বাঁধের একটি বড় অংশ ভেঙে নদীগর্ভে চলে যায়। এতে এলাকার মানুষের মধ্যে নতুন করে নদীভাঙন এবং বসতভিটা ও কৃষিজমি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। খোঁজ নিয়ে এলাকাবাসীর মাধ্যমে জানা গেছে, ক্ষতিগ্রস্ত বাঁধের অংশে ব্লক স্থাপনের কাজ আসছে। তবে কবে নাগাদ এ কাজ শুরু হবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর দাবি, ক্ষতিগ্রস্ত বাঁধের অংশে দ্রুত ব্লক স্থাপনের কাজ শুরু করতে হবে। পাশাপাশি নতুন করে যাতে নদীভাঙন না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

স্থানীয়দের আশঙ্কা,দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সুরমা নদীর ভাঙন আরও বিস্তৃত হয়ে এলাকার জনবসতি,কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়তে পারে।
এ অবস্থায় নদীভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত বাঁধের স্থায়ী প্রতিরক্ষা নিশ্চিত করতে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

০৫ নভেম্বর ২০২৬

জকিগঞ্জের আটগ্রাম নালুহাটিতে সুরমা নদীর বাঁধে ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন প্রায় ৩০০ ফুট

বিস্তারিত কমেন্টে