• ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৬
মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

‎সুনামগঞ্জের ছাতকে মাদক মামলায় দুই বছরের কারাদণ্ড ও ৮ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল কাইয়ুমকে (২৯) গ্রেফতার করেছে জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি আভিযানিক দল।
‎
‎বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
‎
‎গ্রেফতারকৃত আব্দুল কাইয়ুম ছাতক উপজেলার জাউয়া এলাকার মৃত মিয়াধন আলীর ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ছাতক, সুনামগঞ্জ সদরসহ বিভিন্ন থানায় মাদক ও চুরির একাধিক মামলা রয়েছে।
‎
‎জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তফা কামালের দিকনির্দেশনায় এসআই দেবাশীষ শর্মা ও এএসআই মো. মনজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
‎
‎পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

০৬ নভেম্বর ২০২৬

মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

বিস্তারিত কমেন্টে