
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ২০২৬ খ্রিঃ সন্ধ্যা ৭ ঘটিকার সময় কালিঘাট চা বাগানের অচিত্য তাঁতীর বাড়ি থেকে শ্রীমঙ্গল থানা পুলিশের এসআই নাজমুল ও দেলোয়ার হোসেন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে বলে জানা যায়। আশীষ কর্মকার কালিঘাট চা বাগানের বাংলা টিলার বাসিন্দা মৃত: নিরাকার কর্মকারের পুত্র। এবং শ্রীমঙ্গল উপজেলা শাখার ছাত্রলীগের সহ-সভাপতি।
তার বিরুদ্ধে খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগ এর আমলে নানা ধরনের টেন্ডারবাজী, ক্ষমতার অপব্যবহার, চা শ্রমিকের ভাতার টাকা আত্মসাৎ সহ নানা অপকর্মের সাথে জড়িত ছিলো। একসময় যার নুন আনতে পানতা পুরাতো, দলীয় ক্ষমতায় রাতারাতি বিশাল অংকের টাকা মালিক বনে যাওয়া। এবং লোকমুখে জনশ্রুতি রয়েছে কালিঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালার খুবই কাছের ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে সমধিক পরিচিত। এবং ভোট ডাকাতির অন্যতম সহযোগী।
ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না।
বিশ্বস্ত সূত্রে আরও জানা যায়, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধর্মঘট পালনের জন্য শ্রীমঙ্গলে জ্বালাও পোড়াও কর্মসূতিতে অংশ নিয়েছিলো।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন এর কাছে তাকে কোন কারণে গ্রেফতার করা হয়েছে বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি সুনির্দিষ্ট কোন তথ্য দেন নি এবং পরে জানানো হবে বলে ফোনকল কেটে দেন।