• ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান, ৭ লাখ টাকার বেশি ভারতীয় পণ্য জব্দ

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৬
জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান, ৭ লাখ টাকার বেশি ভারতীয় পণ্য জব্দ

সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭ লাখ ২৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে শুক্রবার (২০ নভেম্বর) পর্যন্ত জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) গুয়াবাড়ি বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল জৈন্তাপুর উপজেলার সীমান্ত থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দারুরঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি ভারতীয় মহিষ জব্দ করা হয়।

এছাড়া শুক্রবার (২০ নভেম্বর) জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির পৃথক টহলদল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ২ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় গরু, জিরা ও চিনি জব্দ করা হয়।

বিজিবি জানায়, পৃথক অভিযানগুলোতে জব্দ করা মালামালের সর্বমোট সিজার মূল্য ৭ লাখ ২৬ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং গোয়েন্দা তৎপরতা জোরদারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

২০ নভেম্বর ২০২৬

জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান, ৭ লাখ টাকার বেশি ভারতীয় পণ্য জব্দ

বিস্তারিত কমেন্টে