• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযান: ৫ লাখ ৩৪ হাজার টাকার ভারতীয় কম্বল, গরু ও মহিষ জব্দ

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৬
জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযান: ৫ লাখ ৩৪ হাজার টাকার ভারতীয় কম্বল, গরু ও মহিষ জব্দ

নিজস্ব প্রতিবেদক: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৫ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ কম্বল, গরু ও মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৩ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর জৈন্তাপুর বিওপির পৃথক আভিযানিক টহল দল সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল, গরু ও মহিষ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) নিয়মিত গোয়েন্দা নজরদারির পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।

জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

২৩ নভেম্বর ২০২৬

জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযান: ৫ লাখ ৩৪ হাজার টাকার ভারতীয় কম্বল, গরু ও মহিষ জব্দ

বিস্তারিত কমেন্টে