
স্টাফ রিপোর্টার: চলতি বছরের প্রথম দিকে মানবপাচারকারী চক্রের প্ররোচনায় সুনামগঞ্জের ১৫জন যুবক সাগরে ডুবে সলিল সমাধি ঘটেছিল। তার মধ্যে ভাগ্যের জোরে ফিরে আসা যুবক জামালগঞ্জের লালপুর গ্রামের খুরশেদ মিয়ার পুত্র সুমন মিয়া। সুমন মিয়া বেচে থাকলেও বন্ধিদশা জীবন কাটাচ্ছে লিবিয়ার জেলহাজতে। আদম বেপারী চক্রের মুল হোতা সুলতান সরদার ও তার স্ত্রী ঝরনা বেগমকে বিভিন্ন মেয়াদে ২৪ লাখ টাকা পরিশোধ করলেও কারাবান্দি জীবন কাটাচ্ছেন সুমন। ঐ সময় সুমনের সাথে থাকা বাংলাদেশী অনেক যুবক সাগর পাড়ি দিয়ে ইতালীতে যাওয়ার পথে সাগরে ডুবে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার প্রায় ১৫জন মারা যান এবং সুমন প্রানে বাচলেও বন্দি হন লিবিয়ার পুলিশের হাতে। বর্তমানে সুমন লিবিয়ার জেল হাজতে মানবেতর জীবন যাপন করছেন। মানবপাচারকারী চক্রের ৩ সদস্য সুলতান সরদার পিতা শুকুর আলী সরদার, সুলতানের স্ত্রী ঝর্না বেগম ও সুলতান সরদারের পিতা শুকুর আলী সরদার এর বিরুদ্ধে লিবিয়ার জেল হাজতে আটক সুমনের বড় ভাই সাজিবুর রহমান বাদী হয়ে সুনামগঞ্জ আদালতে অভিযোগ দায়ের করা করেন।
আদালত অভিযোগটি আমলে নিয়ে জামালগঞ্জ থানায় এফআইআর করত: আসামীদের গ্রেফতারের নিদের্শনা দেন। মামলাটি গত ৮ মে রুজু করা হলেও এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বাদীর অভিযোগ তদন্তকারী কর্মকর্তা মানবপাচারীদের গ্রেফতার না করে টারবাহানা শুরু করেছেন। এমনকি বার বার যোগাযোগ করা হলেও তদন্তকারী কর্মকর্তা এসআই পংকজ ঘোষ নানান টালবাহানা শুরু করে আসামীদের বাচানোর অপচেস্টা করছে। অথচ সারা দেশে মানবপাচারকারীদের বিরুদ্ধে সাড়াসি অভিযান চালাতে বর্তমান সরকারের নির্দেশনা অমান্য করে যাচ্ছেন। এ ব্যাপারে মামলার বাদি সাজিবুর রহমান জানান, আদবপাচারকারীদেরকে ২৭ লাখ টাকা দিয়েছি যার ডকুমেন্ট আদালতে জমা করা হয়েছে। আমার ভাই লিবিয়া কারাগারে মানবেতর জীবন যাপন করছে। তাকেও উদ্ধার করতে পারছি না। তদন্তকারী কর্মকর্তা জসামীদের কাছ থেকে মোটা অংকের অর্থের বিনিময়ে গ্রেপতার না করে টালবাহানা করছেন। আমি ন্যায বিচার চাই। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এসআই পংকজ ঘোষ জানান, কোন টালবাহানা করি নাই। আসামীদের পিসিপিআর যাচাইসহ গ্রেফতারের জন্যে রাজবাড়ী থানার অফিসার ইনচার্জকে পত্র দিয়ে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ বন্দে আলী জানান, আসামীদের পিসিপিআর যাচাইসহ গ্রেফতারের জন্যে রাজবাড়ী থানাকে অবহিত করা হয়েছে। আশা করছি দ্রুততম সমযের মধ্যে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হবো।