
নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ পুলিশের দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম। বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২০তম ব্যাচের পুলিশ ক্যাডারের কর্মকর্তা সারোয়ার মুর্শেদ শামীম এর আগে বাংলাদেশ পুলিশ সদরদপ্তরে ডিআইজি (লজিস্টিকস) হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বাজিতপুর উপজেলায় জন্মগ্রহণকারী ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম কর্মদক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মাননাগুলোর একটি বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-এ ভূষিত হয়েছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিংয়ে নতুন গতি সঞ্চার হবে—এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।