• ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ,

সাদাপাথরে পর্যটকের মৃত্যু: আনন্দভ্রমণ পরিণত হলো শোকে

Daily Sonali Sylhet
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৬
সাদাপাথরে পর্যটকের মৃত্যু: আনন্দভ্রমণ পরিণত হলো শোকে

আশরাফ উদ্দীন, কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্রে ঘুরতে এসে মাইনুল ইসলাম রিফাত (২১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রিফাত ব্রাহ্মণবাড়িয়ার হাতিম মিয়ার ছেলে এবং নবীনগর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
নিহতের বন্ধু সাব্বির রহমান জানান, চার বন্ধু মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথরে বেড়াতে আসেন। বেলা ১১টার দিকে তারা পর্যটনকেন্দ্রে গিয়ে নদীতে গোসল করতে নামেন। কিছুক্ষণ পর নদীর পাশে রিফাতকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাতিকুল ইসলাম রিফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি জানান, সাদাপাথরে বেড়াতে এসে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বন্ধুদের সঙ্গে আনন্দভ্রমণে এসে রিফাতের এমন মৃত্যুতে স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

১৫ আগস্ট ২০২৬

সাদাপাথরে পর্যটকের মৃত্যু: আনন্দভ্রমণ পরিণত হলো শোকে

বিস্তারিত কমেন্টে