• ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ,

কানাইঘাটে চোরাই অটোরিকশাসহ যুবক গ্রেপ্তার

Daily Sonali Sylhet
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৬
কানাইঘাটে চোরাই অটোরিকশাসহ যুবক গ্রেপ্তার

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে চোরাই অটোরিকশাসহ হোসাইন আহমদ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার ৫ নম্বর বড় চতুল ইউনিয়নের উপর বরাই এলাকায় জনৈক ইয়াসিন আলীর বসতবাড়ির সামনে রাস্তা থেকে সালমান (১৮) নামের এক ব্যক্তির চালিত অটোরিকশা চুরি হয়। খবর পেয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের নির্দেশনায় পুলিশ দ্রুত অভিযান শুরু করে।

পরে দুপুর সাড়ে ৩টার দিকে কানাইঘাট থানার ২ নম্বর লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সুরইঘাট বাজারের প্রধান সড়কের পশ্চিম পাশের একটি পয়েন্ট থেকে স্থানীয়দের সহায়তায় চোরাই অটোরিকশাসহ হোসাইন আহমদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হোসাইন আহমদ উপজেলার বড় চতুল ইউনিয়নের হারাতৈল উপর বরাই এলাকার বাসিন্দা। তিনি নুরুল হক ও শরিফা বেগমের ছেলে।

অভিযানে কানাইঘাট থানার এসআই (নিঃ) সোহাগ চৌধুরী, এএসআই (নিঃ) আরফিন চৌধুরী, এএসআই (নিঃ) এ কে এম জিয়াউল হকসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন। পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়।

১৯ আগস্ট ২০২৬

কানাইঘাটে চোরাই অটোরিকশাসহ যুবক গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে