• ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ,

শাল্লায় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে সংবর্ধনা ও মানবিক সহায়তা বিতরণ

Daily Sonali Sylhet
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৬
শাল্লায় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে সংবর্ধনা ও মানবিক সহায়তা বিতরণ

মোঃ ফারুক: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ও জননেতা মো. নাছির উদ্দীন চৌধুরীকে শাল্লা হাসিমিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) বেলা ১২ টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ​মাদ্রাসার সভাপতি মো. হাজিরুল ইসলাম (আজহার)-এর সভাপতিত্বে এবং নলিনী কান্ত দাসের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়। দশম শ্রেণির শিক্ষার্থী আয়েশা আক্তার ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাহবুবা আক্তারের পবিত্র কুরআন তেলাওয়াত এবং দশম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহানের ইসলামী সংগীত পরিবেশনের মাধ্যমে মূল পর্ব শুরু হয়।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. নাছির উদ্দীন চৌধুরী। অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি সংসদ সদস্যের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। আলোচনা সভা শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক ও ইসলামী সংগীত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস, সাবেক উপজেলা চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, শাল্লা উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আউয়াল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব সোবাহানী চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম মাষ্টার,প্রধান শিক্ষক মোঃ সোহেল আহমেদ অত্র মাদ্রাসার সুপারেনটেন, শাল্লা থানার ওসি মোঃ সুহেল আহমদ, মাওঃ নাজমুল ইসলাম জাহিদ এবং বিদ্যুৎসাহী সদস্য এম এ রাজ্জাকসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

​অন্যান্য সামাজিক ও মানবিক কার্যক্রম: ১. কৃষকদের সহায়তা: সংবর্ধনা অনুষ্ঠানের পূর্বে সংসদ সদস্য বাহাড়া ইউনিয়ন পরিষদে ‘হাওর মানবিক সহায়তা কর্মসূচি’র আওতায় অসহায় কৃষকদের মাঝে আর্থিক সহায়তার কার্ডের টাকা তুলে দেন।

২. ক্ষতিগ্রস্ত পরিবারকে অনুদান: পরে শান্তিনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত শাকিল মিয়া ও জিল্লু মিয়ার শোকসন্তপ্ত পরিবারের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তরণ করেন তিনি।

​অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন । এরপর মাদ্রাসার সভাপতি সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

২৩ আগস্ট ২০২৬

শাল্লায় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে সংবর্ধনা ও মানবিক সহায়তা বিতরণ

বিস্তারিত কমেন্টে