
আমিনুল ইসলাম গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের লাবু জামিয়া আসহাবে বদরিয়্যীন (রহ.) মাদ্রাসার শিক্ষার্থী ও লাবু গ্রামের কয়েকটি সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়িয়েছে আলোকিত গোয়াইনঘাট উপজেলা যুব ফোরাম। ২৪ আগস্ট ২০২৬: মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংগঠনটির উদ্যোগে সোমবার সকালে মাদ্রাসার শিক্ষার্থী ও গ্রামের সুবিধাবঞ্চিত কয়েকটি পরিবারের মাঝে স্বাস্থ্যসুরক্ষা বিষয়ক সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আলোকিত গোয়াইনঘাট উপজেলা যুব ফোরামের সভাপতি রায়হান উদ্দিন, এবং পরগণা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মারুফ আহমদ রুবেল সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শুধু সহায়তা নয়, এটি একটি মানবিক ও সামাজিক দায়িত্ব। মানুষের মর্যাদা অক্ষুণ্ণ রেখে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংগঠনের নেতৃবৃন্দ আরও বলেন, সামর্থ্য অনুযায়ী সমাজের পিছিয়ে পড়া মানুষের প্রয়োজনে আমরা কাজ করবো|