• ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

শাবিপ্রবি দুই বছরে একই বাসভবনে ৩০–৩৫ লাখ ব্যয়ের অভিযোগ

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৬
শাবিপ্রবি দুই বছরে একই বাসভবনে ৩০–৩৫ লাখ ব্যয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: একই বাসভবন, দুই প্রশাসন, আর অল্প সময়ের ব্যবধানে সংস্কারে ব্যয়ের অভিযোগ উঠেছে প্রায় ৩০–৩৫ লাখ টাকা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন সংস্কারে ধারাবাহিকভাবে বিপুল অর্থ ব্যয়ের এই ঘটনায় এখন প্রশ্ন উঠছে—আগের সংস্কারের পরও কেন ফের লাখ লাখ টাকা খরচ করতে হলো? কোন কাজের পেছনে কত টাকা ব্যয় হয়েছে, সেই ব্যয়ের অনুমোদনই বা কীভাবে হলো—তা নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিশেষ করে যখন হলের খাবারের মান, পরিবহন সংকট ও ক্যাম্পাসের অবকাঠামোগত নানা সমস্যার সমাধানে অর্থসংকটের কথা বলা হচ্ছে, তখন উপাচার্যের বাসভবনে এমন ব্যয় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ও জবাবদিহিতার প্রশ্নকে আরও সামনে এনেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্যের পিএস ড. সালাউদ্দিন এর মুঠোফোনে যোগাযোগ করে সংস্কারকাজের প্রকৃত ব্যয় বিষয়ে জানতে চাইলে তিনি সোনালী সিলেটকে বলেন সংস্কারকাজের প্রকৃত ব্যয় হলো- আগে ৭/৮ লক্ষ টাকা ব্যয় হয়েছিলো, এখনও সরকরী ভ্যাটসহ ৮/১০লক্ষ টাকা ব্যয় হয়েছে| তিনি আরো বলেন খাত ভিত্তিক বরাদ্ধ আসলে অন্য খাতে ব্যয় করা যায়না| উপাচার্যের বাসভবন টিলার উপর হওয়ার কারণে প্রতি বছরই ড্রেনসহ বিভিন্ন সংস্কার কাজ করতে হয়|

অভিযোগকারীরা বলছেন অনুমোদিত বরাদ্দ, কাজের বিবরণ ও সংশ্লিষ্ট নথিপত্র প্রকাশ করা হলে অভিযোগগুলোর সত্যতা ও ব্যয়ের যৌক্তিকতা আরও পরিষ্কার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা|

 

 

১০ সেপ্টেম্বর ২০২৬

শাবিপ্রবি দুই বছরে একই বাসভবনে ৩০–৩৫ লাখ ব্যয়ের অভিযোগ

বিস্তারিত কমেন্টে