• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

গোয়াইনঘাটে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি!

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২৬
গোয়াইনঘাটে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি!

এ কে আজাদ, স্টাফ রিপোর্টার: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাটে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার কামাইদ তেলিখাল বাজার মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বৃক্ষরোপণের পাশাপাশি গাছের যথাযথ পরিচর্যায়ও এগিয়ে আসতে হবে।

তারা আরও বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না; রোপণ করা প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা মো: এখলাছউর রহমান, বিশিষ্ট মুরব্বি মাহমুদ আলী, তেলিখাল বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা ফয়সল আহমদ, হাজি মুহাম্মদ আলী, আফতাব আলীসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

১২ সেপ্টেম্বর ২০২৬

গোয়াইনঘাটে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি!

বিস্তারিত কমেন্টে