• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার উপর বিজিবি’র দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে রাস্তা অবরোধ

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২৬
জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার উপর বিজিবি’র দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে রাস্তা অবরোধ

সাহেদুর রহমান, জৈন্তাপুর :জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা কামাল আহমদ সহ স্থানীয় কয়েকজন সরকার দলীয় নেতৃবৃন্দের উপর বিজিবি’র দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং শ্রীপুর মোকামপুঞ্জি খাসিয়া পল্লীর ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর বাগান থেকে নিয়ে আসা বৈধ পানি-সুপারী রাজবাড়ি বিওপি’র বিজিবি ক্যাম্প কর্তৃক রাস্তায় আটক করা বন্ধের দাবী জানিয়ে উপজেলা সদরে যুবদল সহ ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করেন।

১১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা রাত ৮ টার দিকে রাস্তা অবরোধ করা হয়। অন্তত ৩০/৪০ মিনিট পর্যন্ত সড়ক অবরোধ করে রাখা হয়। এসময় রাস্তার উভয় পাশে শতাধিক ছোট-বড় যানবাহন আটকা পড়ে জনদূভোগ সৃষ্টি হয়। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ সহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দূল হাফিজ, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মুহিবুল হক মুহিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল সহ বিএনপি এবং যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষুব্ধ জনতাকে শান্ত করেন এবং প্রশাসনের সাথে কথা বলে রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেন। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে পড়ে। আন্দোলনকারীরা বিজিবি’র বিভিন্ন সময়ে খাসিয়া জনগোষ্ঠীর বাগানের বৈধ পান-সুপারি আটক করে হয়রানি বন্ধ করা এবং স্বেচ্ছাসেবক দল নেতা কামাল আহমদ সহ অন্যান্যদের উপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

এবিষয়ে ১৯ বিজিবি’র একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, শুক্রবার রাতে আটক করা পান গুলো ছিল অবৈধ। বিজিবি কর্তৃক পান গুলো আটকের সময়ে মালিক তখন পালিয়ে যায়।

১২ সেপ্টেম্বর ২০২৬

জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার উপর বিজিবি'র দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে রাস্তা অবরোধ

বিস্তারিত কমেন্টে